কোন ইউনিট বা একককে এক অন্য এককে রূপান্তর করতে বিভিন্ন সূত্র ব্যবহার করতে হয়। এসব জটিল সূত্র মনে রাখারও কষ্টকর। যেমন, সেলসিয়ার থেকে ফারেনহাইটে রূপান্তর বা ইঞ্চি থেকে সেন্টিমিটারে এরকম শত শত এককে সমজাতীয় এককে রূপান্তর করার প্রয়োজন হয় প্রতিনিয়তই। একটি সফটওয়্যার দ্বারা যদি এসব সকল ধরণের একককে রূপান্তর করা যায় তাহলে কেমন হয়! এমনই দু’টি সফটওয়্যার হচ্ছে কনভার্ট এবং আরেকটি হচ্ছে কনভার্বার।
কনভার্ট সফটওয়্যারটি (৫৪৮ কিলোবাইট) http://joshmadison.com/software/convert-for-windows/ থেকে এবং কনভার্বার সফটওয়্যারটি (৫৩৩ কিলোবাইট) www.xyntec.com/unit-converter-download.htm থেকে ডাউনলোড করা যাবে। উইন্ডোজের সকল সংস্করণের উপযোগী এই সফটওয়্যার দু’টিই বহনযোগ্য এবং বিনামূল্যে পাওয়া যাবে।
Monday, March 8, 2010
Tuesday, February 2, 2010
বিনা ভিসাতে বিদেশ ভ্রমন
বিনা ভিসাতে বিদেশ ভ্রমন
পোষ্ট করেছেন মেহেদী আকরাম,জানুয়ারি - 23 - 2010 তারিখে। (পোস্টটি 486 বার পড়া হয়েছে।)
শিরোনাম দেখে হয়তো অনেকে ভ্রু কুঁচকাচ্ছেন। ভাবছেন এটাও কি সম্ভব! জি, বিশ্বের এমন কিছু দেশ আছে যেখানে যেতে ভিসার প্রয়োজন নেই, শুধু বাংলাদেশের পাসপোর্ট থাকলেই হবে। আর এমন কিছু দেশ আছে যেখানে ল্যান্ড করার পরে এয়ারপোর্ট থেকে (on arrival) ভিসা পাওয়া যায়, তবে কোন কোন দেশের ক্ষেত্রে অবশ্য ফি দিতে হয়।
Travel ভিসা ছাড়া যাওয়া যাবে এবং অবস্থান করা যাবে এমন দেশগুলো হচ্ছে এশিয়া মাহাদেশের মধ্যে ভুটান (যত দিন ইচ্ছা), শ্রীলংকা (৩০ দিন), দ: কোরিয়া (৯০ দিন), আফ্রিকা মহাদেশের মধ্যে কেনিয়া (৩ মাস), মালাউই (৯০ দিন), সেশেল (১ মাস), আমেরিকা মাহাদেশের মধ্যে ডোমিনিকা (২১ দিন), হাইতি (৩ মাস), গ্রানাডা (৩ মাস), সেন্ট কিট্স এ্যান্ড নেভিস (৩ মাস), সেন্ড ভিনসেন্ট ও গ্রানাডাউন দ্বীপপুঞ্জ (১ মাস), টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ (৩০ দিন), মন্টসের্রাট (৩ মাস), ব্রিটিশ ভার্জিন দ্বীপমালা (৩০ দিন), ওশেনিয়া মাহাদেশের মধ্যে ফিজি (৬ মাস), কুক দ্বীপপুঞ্জ (৩১ দিন), নাউরু (৩০ দিন), পালাউ (৩০ দিন), সামোয়া (৬০ দিন), টুভালু (১ মাস), নুউ (৩০ দিন), ভানুয়াটু (৩০ দিন) এবং মাক্রোনেশিয়া তিলপারাষ্ট্র (৩০ দিন) অন্যতম।
এছাড়াও যেসব দেশে প্রবেশের সময় (on arrival) ভিসা পাওয়া যাবে সেগুলো হচ্ছে এশিয়ার মধ্যে আজারবাইজান (৩০ দিন, ফি ১০০ ডলার), জর্জিয়া (৩ মাস), লাউস (৩০ দিন, ফি ৩০ ডলার), মালদ্বীপ(৩০ দিন), মাকাউ (৩০ দিন), নেপাল (৬০ দিন, ফি ৩০ ডলার), সিরিয়া (১৫ দিন), পূর্ব তিমুর (৩০ দিন, ফি ৩০ ডলার), আফ্রিকা মহাদেশের মধ্যে বুরুন্ডি, কেপ ভার্দ, কোমোরোস, জিবুতি (১ মাস, ফি ৫০০ জিবুতিয়ান ফ্রাঙ্ক), মাদাগাস্কার (৯০ দিন, ফ্রি ১,৪০,০০০ এমজিএ), মোজাম্বিক (৩০ দিন, ফি ২৫ ডলার), টোগো (৭ দিন, ফি ৩৫,০০০ এক্সডিএফ) এবং উগান্ডা (৩ মাস, ফি ৩০ ডলার)।
ফ্লাইট, টিকিট, হোটেল ইত্যাদি সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যাবে http://travel.yahoo.com,
www.farecompare.com, www.airfare.com এসব ওয়েবসাইট থেকে।
তবে বাংলাদেশের এয়ারপোর্ট রওনা হবার সময় কিছু সুযোগ সন্ধানী অফিসার ভিসা নেই বা আপনার সমস্যা হবে এই মর্মে হয়রানি করতে পারে টু-পাই কামানোর জন্য। কেউ এসব দেশে বেড়াতে যেতে চাইলে টিকিট কেনার সময় আরো তথ্য জেনে নিতে পারেন।
এমপিথ্রি’র মান পরিবর্তন করা
এমপিথ্রি’র মান পরিবর্তন করা
পোষ্ট করেছেন মেহেদী আকরাম,সেপ্টেম্বর - 16 - 2009 তারিখে। (পোস্টটি 300 বার পড়া হয়েছে।)
একক রূপান্তর করা
একক রূপান্তর করা
পোষ্ট করেছেন মেহেদী আকরাম,সেপ্টেম্বর - 15 - 2009 তারিখে। (পোস্টটি 152 বার পড়া হয়েছে।)
কনভার্ট সফটওয়্যারটি (৫৪৮ কিলোবাইট) http://joshmadison.com/software/convert-for-windows/ থেকে এবং কনভার্বার সফটওয়্যারটি (৫৩৩ কিলোবাইট) www.xyntec.com/unit-converter-download.htm থেকে ডাউনলোড করা যাবে। উইন্ডোজের সকল সংস্করণের উপযোগী এই সফটওয়্যার দু’টিই বহনযোগ্য এবং বিনামূল্যে পাওয়া যাবে।
অনান্য ফরম্যাটের ভিডিওকে MKV ফরম্যাটে রূপান্তর করা
অনান্য ফরম্যাটের ভিডিওকে MKV ফরম্যাটে রূপান্তর করা
পোষ্ট করেছেন মেহেদী আকরাম,নভেম্বর - 1 - 2009 তারিখে। (পোস্টটি 235 বার পড়া হয়েছে।)
VOB ফরম্যাটের ভিডিওকে কনভার্ট করা
VOB ফরম্যাটের ভিডিওকে কনভার্ট করা
পোষ্ট করেছেন মেহেদী আকরাম,অগাষ্ট - 28 - 2009 তারিখে। (পোস্টটি 173 বার পড়া হয়েছে।)
সহজেই ছবি এবং গান থেকে ভিডিও তৈরী করা
সহজেই ছবি এবং গান থেকে ভিডিও তৈরী করা
পোষ্ট করেছেন মেহেদী আকরাম,অক্টোবর - 19 - 2009 তারিখে। (পোস্টটি 505 বার পড়া হয়েছে।)
সফটওয়্যারটি দ্বারা তৈরী করা ভিডিও ইউটিউব এবং রেপিড শেয়ারে আপলোড করা যাবে।
Subscribe to:
Posts (Atom)