Tuesday, February 2, 2010

জিমেইলে আনুন গুগলের অনান্য সেবা

জিমেইলে আনুন গুগলের অনান্য সেবা

পোষ্ট করেছেন মেহেদী আকরাম,জুন - 24 - 2009 তারিখে। (পোস্টটি 91 বার পড়া হয়েছে।)

জিমেইল বা গুগলকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। গুগলের সেবাগুলো বর্তমানে জনপ্রিয়তার তুঙ্গে। এগুলো ব্যবহার করতে হলে আলাদা আলাদা উইন্ডোতে বা ট্যাবে নতুন চালু করতে হয়। কিন্তু জিমেইলের মধ্যে যদি গুগল রিডার, পিকাসা, ক্যালেন্ডার, নিউজ, নোটবুক, গ্রুপ, ম্যাপ, সাইট, গ্যাজেট ইত্যাদি পাওয়া যায় তাহলে কেমন হয়! যারা মজিলা ফায়ারফক্স ব্যবহার করেন তারা চাইলে Integrated Gmail এ্যাড-অন্স ইনস্টল করে এই সুবিধা পেতে পারেন। এজন্য https://addons.mozilla.org/en-US/firefox/addon/9457 থেকে এ্যাড-অন্সটি ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। এবার টুলস মেনু থেকে Integrated Gmail এ ক্লিক করুন এবং Element Section এর Add বাটনে ক্লিক করে পছন্দের সেবাগুলো আনুন এবং ইচ্ছামত সাজিয়ে Ok করে বন্ধ করুন। এবার জিমেইল চালু করে দেখুন উক্ত সেবাগুলো জিমেইলের ভিতরেই চালু হয়েছে। এই সেবাগুলো ছোট করার (মিনিমাইজ) করার অপশন আছে এবং ডান, বাম ও উপরের প্যানেল লুকানোর জন্য তীর চিহ্নের ব্যবস্থা আছে ফলে বড় পর্দাতে জিমেইল এবং অনান্য সেবাগুলো দেখতে পারবেন। এরফলে নতুন করে গুগলের এসব সেবা চালু না করেই জিমেইল থেকে ব্যবহার করা যাবে।

Gmail; Many address in one

জিমেইলে একের ভিতরে অনেক ঠিকানা

পোষ্ট করেছেন admin,জানুয়ারি - 11 - 2008 তারিখে। (পোস্টটি 325 বার পড়া হয়েছে।)

জিমেইল এখন খুবই জনপ্রিয় ইমেইল সেবাদানকারী প্রতিষ্ঠান। জিমেইলের নতুন নতুন সুবিধা গ্রহকদের বাধ্য করে জিমেইল ব্যবহার করতে। জিমেইলের একটি দারুন সুবিধা হচ্ছে একই ঠিকানাকে হাজারো ঠিকানা হিসাবে ব্যবহার করা।
আপনার জিমেইল ঠিকানা যদি mehdi.akram@gmail.com হয় তাহলে আপনি এই আইডির মধ্যে যেকোন যায়গাতে এক বা একাধিক ডট ব্যবহার করে মেইল পেতে পারবেন। যেমন m.e.h.d.i.a.k.r.a.m@gmail.com বা mehdi.a.k.r.a.m@gmail.com ইত্যাদি। এছাড়াও আপনি জিমেইল ডোমেইনের পরিবর্তে গুগল মেইল ব্যবহার করতে পরেন। যেমন, m.e.h.d.i.a.k.r.a.m@googlemail.com, mehdi.a.k.r.a.m@googlemail.com ইত্যাদি। আর যদি মূল আইডির পরে + চিহ্ন দিয়ে কোন কীওয়ার্ড লিখে অর্থাৎ mehdi.akram+test1@gmail.com ঠিকানা ব্যবহার করেন সেটিও আপনার মেইল ঠিকানা হিসাবে গণ্য হবে। উপরোক্ত যে ঠিকানাতেই মেইল আসুক না কেন তা মূল ইমেইলেই আসবে। ফলে আপনি আপনার একটি জিমেইলের অধিনে লক্ষাধিক মেইল ঠিকানা ব্যবহার করতে পারবেন।
যেসব ক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশনে একটি মেইল ঠিকানা গ্রহণ করে না সেক্ষেত্রে এই পদ্ধতি দারুন কাজে দেয়। এছাড়াও ভিন্ন ভিন্ন ঠিকানা ব্যবহার করলে মেইল ফিল্টার করতে সুবিধা হয়।

Tuesday, January 19, 2010

Wednesday, November 4, 2009